BJP

আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি

ওই পার্টি ক্লাস গুলিতে সংগঠন বাড়াতে কীভাবে কাজ করতে হবে সেই কথাও বলা হবে। ঠিক কীভাবে কর্মীদের সঙ্গে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেওয়া হবে। জনতার মন জয় করার জন্য তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তাও শিখিয়ে দেবে ওই পার্টি ক্লাস।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ২১:৪১

options
link
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে 'পার্টি ক্লাস' শুরু করছে বিজেপি

আদর্শ নেতা হতে হবে! সেই শিক্ষা দিতে রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ক্লাস শুরু করতে চলেছে বিজেপি। বঙ্গ বিজেপির মোট ৪৩ টি সাংগঠনিক জেলায় প্রায় ১ হাজার মণ্ডলে জেলার প্রায় ৭০ জন পদাধিকারী মণ্ডল কমিটির সদস্যদের দলের বিচারধারা, কার্যক্রম, জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে রীতিমতো রাজনীতির পাঠ দেওয়া হবে। চলতি মাসেই শুরু হবে দলের এই কার্যক্রম। তাই রবিবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হয়। যেখানে প্রত্যেকটি জেলা থেকে দলের জেলা সভাপতি-সহ ৬ জন উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন রাজ্যের পদাধিকারীরা। দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনশল ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে ওই প্রশিক্ষণ মহা অভিযান হয়।

Advertisement

বিজেপির সাংগঠনিকগত দিক থেকে রাজ্যে মোট ১০ টি বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগে সাধারণভাবে ৪ টি করে জেলা আছে। বিভাগ ভিত্তিক এই পার্টি ক্লাস চলবে। রাজ্যস্তরের এই প্রশিক্ষণ মহা অভিযানের পর প্রথম স্তরে বিভাগে, দ্বিতীয় স্তরে মণ্ডলে তৃতীয় তথা শেষ স্তরে জেলায় রাজনীতির পাঠ দেওয়া হবে। রাজ্যস্তরে ওই প্রশিক্ষণ মহা অভিযানে অংশ নেওয়া দলের রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, জুলাই পর্যন্ত তাদের এই পার্টি ক্লাস চলবে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা করে মণ্ডল স্তরে ওই পার্টি ক্লাস হবে। কার্যত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরের ধাঁচেই চলবে রাজনীতির পাঠ। ওই পার্টি ক্লাসে বিজেপির আদর্শগত ভাবনার শিক্ষা দেওয়া হবে। বঙ্গ বিজেপির কথায়, ভারতীয় জনতা পার্টি শুধু রাজনৈতিক দল নয়। একটা আদর্শের ভিত্তিতে সমগ্র দেশে একইভাবে চলে। সেই আদর্শের শিক্ষা নিতেই বিভাগ থেকে মণ্ডল হয়ে একেবারে জেলা স্তরে এই রাজনীতির পাঠ।

Advertisement

তবে এখানে মূল শিক্ষা একটাই, সবার আগে রাষ্ট্র। তারপরে দল। আর তারপরে ব্যক্তি। আসলে এটাই যে বিজেপির মূল মন্ত্র। ওই পার্টি ক্লাস গুলিতে সংগঠন বাড়াতে কীভাবে কাজ করতে হবে সেই কথাও বলা হবে। ঠিক কীভাবে কর্মীদের সঙ্গে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেওয়া হবে। জনতার মন জয় করার জন্য তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তাও শিখিয়ে দেবে ওই পার্টি ক্লাস। এক কথায় আদর্শ নেতা হওয়ার গুণাবলির পাঠ ওই পার্টি ক্লাস। বিজেপি নেতা, কর্মী হতে গেলে দলের ইতিহাস জানতে হবে। পার্টি ক্লাস থেকে তা সাধারণ কর্মীর কাছে পরিষ্কার করে দেবেন মণ্ডল স্তরে দায়িত্বে থাকা প্রায় ৭০ জন প্রশিক্ষক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ির মত প্রেরণা পুরুষদের জীবন কথা সামনে এনে রাজনীতির পাঠ দেওয়া হবে। বর্তমান সময়ে রাজনীতিতে যেভাবে ‘আদর্শ’ শব্দটি মার খাচ্ছে! সেখানে ওই রাজনীতির পাঠে দলীয় নেতা-কর্মীদের আদর্শগত ভিত্তি মজবুত করায় ওই পার্টি ক্লাসের অন্যতম মূল উদ্দেশ্য। সেই সঙ্গে জনসেবামূলক কার্যক্রম থেকে জনসংযোগ বৃদ্ধি, কর্মীদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.