বাইক চুরির ‘অপবাদে’ ৪ নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা ব্যবসায়ীর বিরুদ্ধে। বেল্ট দিয়ে এলোপাথাড়ি মারধরের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola)। বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডালখোলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি বাইক শোরুমে চারজন চুরির উদ্দেশ্যে ৪ নাবালক জড়ো হয় বলে অভিযোগ। সেই সময় তাদের ধরে বিজেপি নেতা অর্জুন সরকার ও তাঁর দলবল। অভিযোগ অর্জুনের নেতৃত্বে নাবালক চারজনকে বেধড়ক মারধর করে ১০- ১২ জনের একটি দল।
একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক নাবলককে ধরে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেছেন ওই বিজেপি কর্মী (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডট ইন)। জখম কিশোরদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, চারজনের মধ্যে একজনের গুরুতর জখম হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ইসলামপুর অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে।”
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, চার নাবালক বাইক চুরি বা চুরি চেষ্টা করলেও, গণপিটুনি দেওয়ার অধিকার নেই কারও। তাদের পাকড়াও করে পুলিশে অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিত। আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারও। যেভাবে মারধর করা হয়েছে তা অমানবিক বলে দাবি তাঁদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জড়িয়ে বিদ্রোহের কাহিনি, ‘তালপাতার সেপাই’য়ের হাত ধরে ছোটবেলা ফেরাবে এই পুজো
-
স্বামীকে খুনের পর আগুন, অর্ধদগ্ধ দেহ বালিতে পুঁতল স্ত্রী! ১৭ দিন ধরে নিখোঁজের নাটক
-
‘তিন বছরের যন্ত্রণার শেষ হল’, এশিয়াডে পদক জিতে আবেগঘন শুটার তিলোত্তমার
-
এক টুকরো মাংস ধ্বংস করতে পারে যুদ্ধবিমান! সচেতনতা বাড়াতে পানাগড়ে বায়ুসেনা
-
পাখীপ্রেমীদের জন্য সুখবর! শামুকখোলা, গ্লসি আইবিসদের বংশবৃদ্ধি কুলিকে