ফের বিক্ষোভের মুখে কালীঘাটপন্থী আরও এক নেত্রী। এবার তৃণমূল সাংসদ দোলা সেনকে (Dola Sen) কালো পতাকা দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। এর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। তাঁর গাড়ি আটকানোরও চেষ্টা হয়। এই ঘটনায় সোমবার দুর্গাপুর হাউসের বাইরের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন। সেখান থেকে বেরনোর সময় বিজেপির কর্মী সমর্থকরা তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাঁকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এ বিষয়ে বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”তৃণমূল শ্রমিক সংগঠনের চোর নেতারা বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই জন্যই আমরা কালো পতাকা দেখালাম। দোলা সেন খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।”
রাজ্যে পালাবদলের পর দিকে দিকে তৃণমূলের নেতা কর্মীদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন চলছে। হচ্ছে ডিম থেরাপিও। বিশেষ করে কালীঘাটপন্থী নেতাকর্মীদের ঘিরে বিক্ষোভ বিরুদ্ধে জনরোষ অনেক বেশি দেখা যাচ্ছে। এর আগে সাংসদ মহুয়া মৈত্রকেও কালো পতাকা দেখানো হয়েছিল। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিম। উঠেছিল গো ব্যাক, চোর স্লোগান। এবার দোলা সেনকে কালো পতাকা দেখালেন বিজেপি কর্মীরা। তাঁর বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগানও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকা দেনায় টানতে হয় জেলের ঘানি, তারকা খচিত অনুষ্ঠান থেকে ঘাড়ধাক্কা রাজপালকে?
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম