সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামের এক ক্লাবে বড়সড় বিস্ফোরণ৷ বিস্ফোরণের মৃত্যু হল লালু শেখ (৭০) নামে এক স্থানীয় বাসিন্দার৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷
এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণের জোরাল শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের৷ বিস্ফোরণের তীব্রতা ভেঙে পড়ে ক্লাবের দেওয়াল৷ দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয়েছে লালু শেখের৷ প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শ্রীবাটি গ্রামের এই ক্লাবে প্রচুর পরিমানে বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান পুলিশের৷ মৃতের স্ত্রীর অভিযোগ, সিপিএম সদস্যরাই বোমা মজুত করে রেখেছিল ক্লাবটিতে৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর