অংশুপ্রতিম পাল, খড়গপুর: পুজোর মাঝেই অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহটি কার, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার অর্থাৎ নবমীর বিকেলে মেদিনীপুরের ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা এলাকার সিরমা পাটনা এলাকায় ধান জমির ধার দিয়ে যাচ্ছিলেন কৃষকরা। সেই সময় দুর্গন্ধ টের পান তাঁরা। এর পরই নজরে পড়ে একটি দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ডেবরা থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
[আরও পড়ুন: টাকি পূবের বাড়ির মহিলাদের সঙ্গে পুলিশের ‘দুর্ব্যবহার’, দশমীতে ইছামতীতে অশান্তি]
স্থানীয়রা জানিয়েছে, মৃতের কোমরে গামছা বাঁধা ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই পরিচয় জানা যাবে বলে আশাবাদী পুলিশ। এদিকে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: অতীত থেকে শিক্ষা, প্রতিমা নিরঞ্জনের সময় অঘটন এড়াতে মাল নদীতে বাড়ল নিরাপত্তা]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর