Malda

ছাগল চুরি দেখে ফেলায় খুন নাবালক! মালদহে লিচু গাছে উদ্ধার ঝুলন্ত দেহ

মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুরের চামাগ্রাম বাগানপাড়া এলাকার ঘটনা। একটি লিচুবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাবালকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২০:১২

options
link
ছাগল চুরি দেখে ফেলায় খুন নাবালক! মালদহে লিচু গাছে উদ্ধার ঝুলন্ত দেহ
প্রতীকী ছবি।

গলায় দড়ির ফাঁস। দড়ির অপরপ্রান্ত বাঁধা গাছের নিচের ডালে। মালদহে (Malda) উদ্ধার নাবালকের দেহ। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। প্রমাণ লোপাট করতে দেহ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন খুন? পরিবারের দাবি, এলাকার এক প্রতিবেশীর ছাগল চুরি দেখে ফেলেছিল নাবালক। তাতেই তাঁকে খুন করা হয়েছে।

Advertisement

মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুরের চামাগ্রাম বাগানপাড়া এলাকার ঘটনা। লিচুবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাবালকের। অভিযোগ, এলাকার কয়েকজন যুবক ছাগল চুরি করছিলেন। তা দেখে ফেলে নাবালক। তাতেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাটে তাকে ঝুলিয়ে দেওয়া হয় লিচু গাছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জসিম শেখকে আটক করা হয়েছে। আরও একজনের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নাবালকের মা জানিয়েছেন, “ছেলে ফোন দেখছিল। সেই সময় ওকে ডাকে কয়েকজন। চলে যায়। কিছুক্ষণ পরে জানতে পারি ছেলে মারা গিয়েছে। যারা এই কাজ করেছে তাদের ফাঁসির সাজা চাই।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.