Canning

হাসপাতালের গেটে আবর্জনার স্তূপে দুই সদ্যোজাতের দেহ! ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ১১:৫৩

options
link
হাসপাতালের গেটে আবর্জনার স্তূপে দুই সদ্যোজাতের দেহ! ব্যাপক চাঞ্চল্য ক্যানিংয়ে
ছবি: প্রতীকী

দেবব্রত মণ্ডল, বারুইপুর: হাসপাতালের গেটের বাইরে আবর্জনার মাঝেই দুই সদ্যোজাতর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশেই দেহ দুটি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি মৃত যমজ বাচ্চা প্রসব করেছিলেন বৃহস্পতিবার। মৃত শিশুদুটিকে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার মৃত বাচ্চাগুলোকেই হাসপাতালের গেটে ফেলে পালিয়ে যায় বলেই অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টিটাগড়ে একের পর এক খুন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক রাজ চক্রবর্তী]

জানা গিয়েছে, মৃত শিশুদের মা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজ চলছে তাঁর শাশুড়ির। জানা গিয়েছে, ওই মহিলার আগেও একটি সন্তান হয়েছিল। সেও মারা যায়। প্রসঙ্গত, এদিন ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্যানিং থানায়।

Advertisement

[আরও পড়ুন: স্কুলে ১২০ পড়ুয়াকে রড ও পাইপ দিয়ে বেধড়ক মার! তুমুল চাঞ্চল্য মালদহে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.