সোমনাথ পাল, বনগাঁ: রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ। এ যেন কতকটা সেই ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ অবস্থা। আর এই ফসকা গেরো গলেই চলল গণ টোকাটুকি। প্রথম দিনেই পরীক্ষার হলে বিনা বাধায় হল নকল সরবরাহের কাজ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়।
[ভেষজ ওষুধ তৈরি লক্ষ্যে ১০০ দিনের কাজে জুড়ল অ্যালোভেরার চাষ]
জানা গিয়েছে, শনিবারই বেঙ্গল বোর্ডের অধীনে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথমদিনই বিনা বাধায় টোকাটুকি চলল ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। এমনটাই অভিযোগ উঠেছে। এদিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা হতে না হতেই স্কুল চত্বরের চেহারা গেল বদলে। প্রশ্নপত্র ফাঁস দিয়েই শুরু হল অঘটন। তারপর প্রকাশ্যেই চলল নকল সরবরাহ ও তালমিলিয়ে গণ টোকাটুকির পর্ব। বলাবাহুল্য, পরীক্ষাকেন্দ্রের ধারে কাছেও ছিল না কোনও পুলিশের জিপ বা পুলিশকর্মীরা। কখনও মাটিতে দাঁড়িয়ে জানলা দিয়ে, কখনও বা জানলার কার্নিশে দাঁড়িয়ে দোতলার ঘরে। কোনও বাধা নেই। যার যা খুশি সে তাই করল।

[রাতের অন্ধকারে তৃণমূল পার্টি অফিসে আগুন, চাঞ্চল্য নদিয়ায়]
এদিকে গণ টোকাটুকির প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস জানান, বাইরে কে কি করেছে জানি না। তবে পরীক্ষা হলের ভিতরে কড়া পাহাড়া ছিল। পরীক্ষার জন্য কয়েক জন সিভিক ভলান্টিয়ারের ব্যবস্থা করা হলেও উর্দিধারী পুলিশের দেখা মেলেনি। এদিকে টোকাটুকির খবর চাউর হতেই থানার তরফে জানানো হয়েছে, পরীক্ষার আগামী দিনগুলিতে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে। এদিন ওই পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩৪ জন।
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে