অরূপ বিশ্বাস, মালবাজার: বোন মানসিক ভারসাম্যহীন৷ সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করে পাড়ারই এক যুবক৷ জানতে পারে দাদা৷ এরপরেই বোনের সম্মান বাঁচাতে খুন হতে হল তাঁকে৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মালবাজার মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের নেতাজি মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম হেমন্ত বিশ্বাস (৪০)। অভিযোগের তির এলাকারই বাসিন্দা সাজ্জাদ আলমের (৩৭) বিরুদ্ধে৷
[উত্তরপ্রদেশের বরেলিতে দুর্ঘটনা, মৃত্যু বাংলার ৬ শ্রমিকের]
মৃতের বড় বোন গীতা বড়ুয়া জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁদের মানসিক ভারসাম্যহীন বোনের বাড়িতে আসত সাজ্জাদ৷ নির্যাতিতা বাড়িতে একা থাকায়, সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় দাদা, মৃত হেমন্ত বিশ্বাসের কাছে অভিযোগ করেন বোন৷ সম্মান রক্ষার্থে সোমবার অভিযুক্তকে সতর্ক করতে যান হেমন্ত বিশ্বাস৷ অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই হেমন্তের উপরে চড়াও হয় সাজ্জাদ৷ রডের ঘায়ে গুরুতর জখম করে তাঁকে৷ ফাটিয়ে দেয় তাঁর মাথা৷ এরপর মঙ্গলবার বাড়ি থেকে উদ্ধার হয় হেমন্তের নিথর দেহ৷
[ফের ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু সাপে কামড় খাওয়া কিশোরীর]
পরিবারের অভিযোগ, গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরেন হেমন্ত৷ কোনও কথা না বলেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন৷ মঙ্গলবার সকালে তাঁর ঘর থেকেই মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাজ্জাদ। মাল থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হেমন্ত বিশ্বাস ডামডিম চা-বাগানের শ্রমিক। স্ত্রী চম্পা বিশ্বাস এবং দুই ছেলে মেয়ে নিয়েই দীর্ঘদিন ধরেই ওই এলাকায় থাকতেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!