দেবব্রত মন্ডল, বারুইপুর: দুর্গা পুজোর অষ্টমীর সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা বাসন্তীতে। দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম রীতা মন্ডল। তার বয়স ২৯ বছর। পাশাপাশি ঘটনা গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় টোটোর। সেখানেই এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত শিবগঞ্জ এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতা মন্ডলের। স্থানীয় মানুষ অন্যান্য গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁদের চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পাঁচজনের নাম সুরজিত মন্ডল, বাপন বাড়ুই, রিঙ্কু বাড়ুই, সহদেব দত্ত এবং বিকাশ বিশ্বাস।
জানা গিয়েছে, আহত সকলেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সেখান থেকে সকলকেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আহতদের স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অন্যদিকে ঠিক কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কিছু জানা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ ছয় জনের বাড়ি বাঘাযতীন এলাকার পাটুলি,বারুইপুরের উত্তর অংশের লালপোল এবং ক্যানিংয়ের তালদি এলাকায়।
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও