Howrah

ফের চলল বুলডোজার, শহরের বেআইনি গুমটি-দোকান গুঁড়িয়ে দেওয়া হল হাওড়ায়!

হাওড়ায় ফের চলল বুলডোজার। গুড়িয়ে দেওয়া হল বেআইনি গুমটি ও দোকান। শনিবার দুপুরে হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের তরফে বেলিলিয়াস রোড ও ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডে রাস্তার ধারে থাকা প্রায় সমস্ত বেআইনি গুমটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:১১

options
link
ফের চলল বুলডোজার, শহরের বেআইনি গুমটি-দোকান গুঁড়িয়ে দেওয়া হল হাওড়ায়!
হাওড়ায় ফের বুলডোজার। নিজস্ব চিত্র

হাওড়ায় ফের চলল বুলডোজার। গুড়িয়ে দেওয়া হল বেআইনি গুমটি ও দোকান। শনিবার দুপুরে হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের তরফে বেলিলিয়াস রোড ও ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডে রাস্তার ধারে থাকা প্রায় সমস্ত বেআইনি গুমটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনা নিয়ে চাপা উত্তেজনা দেখা দেয় এলাকায়। প্রসঙ্গত, হাওড়া শহরাঞ্চলে রেলের জমি পুনরুদ্ধারের জন্য গত দেড় মাসে একাধিকবার বুলডোজার চলেছে।

Advertisement

এবার বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলে বেআইনি গুমটি ও দোকান। শনিবার দুপুরে হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের তরফে বেলিলিয়াস রোড ও ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডে রাস্তার ধারে থাকা প্রায় সমস্ত বেআইনি গুমটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। এদিন বুলডোজার চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিল হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের কয়েকজন প্রথমে বিক্ষোভ দেখিয়েছিলেন। পুলিশ ও হাওড়া পুরসভার আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন দুপুর প্রায় ১টা নাগাদ প্রথমে ফাঁসিতলা মোড় থেকে বেলিলিয়াস রোড জামা মসজিদ পর্যন্ত এলাকায় রাস্তার দু’ধারে থাকা বেআইনি গুমটি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়। গুমটি ছাড়াও কিছু দোকান ও কিছু দোকানের অতিরিক্ত বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়। বেলিলিয়াস রোড থেকে ধীরে ধীরে ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডেও রাস্তার দু’ধারে থাকা বেআইনি গুমটি, দোকান ভেঙে দেওয়া হয়। হাওড়া পুরসভার তরফে জানানো হয়, বেআইনি গুমটি ও দোকান যাঁরা করেছিলেন তাঁদের আগেই নোটিস দেওয়া হয়েছিল। ওখান থেকে উঠে যেতে বলা হয়েছিল। নোটিস দেওয়ার পরও বেআইনিভাবে থাকা বিক্রেতারা উঠে না যাওয়ায় তাঁদের গুমটি ও দোকান এদিন বুলডোজার দিয়ে ভাঙা হল।

Advertisement

হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, এদিন বেলিলিয়াস রোডেই রাস্তার ধারে বেআইনিভাবে গজিয়ে ওঠা প্রায় ৪৫টি গুমটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডেও বেশকিছু বেআইনি গুমটি ও দোকান বুলডোজার দিয়ে ভাঙা হয়। এদিকে এদিন বেলিলিয়াস রোডে এক প্রতিবন্ধী যুবকের গুমটি ভেঙে দেওয়ায় এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ দেখান। যাঁদের গুমটি ও দোকান ভাঙা পড়েছে, তাঁরা পুনর্বাসনের দাবিও তোলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.