ধীমান রায়, কাটোয়া: তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন মেয়ে। এটা মানতে পারেনি প্রতিবেশী যুবক ফক্কর মল্লিক(৩২)। মেয়ে প্রার্থী হওয়ার অপরাধে বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। কেতুগ্রাম-১ থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন কামরুন্নেসা খাতুন। অভিযোগ, তাঁকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হুমকি দিয়েছিল ফক্কর মল্লিক। সেই হুমকিকে গ্রাহ্য করেননি কামরুন্নেসা খাতুন। তারপরই তাঁর বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ফক্কর মল্লিকের বিরুদ্ধে। অভিযুক্ত কেতুগ্রামেরই তৃণমূল সমর্থক। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃত যুবক পেশায় বিএসএফ কর্মী। ধৃতকে রবিবার কাটোয়া আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
[ভোটের আগেই বাঁকুড়ায় তৃণমূলের দখলে জেলা পরিষদের ৩১টি আসন]
এদিকে মারধরের জেরে গুরুতর আহত হয়েছেন প্রার্থীর বাবা মনোরুদ্দিন শেখ। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে কাঁদরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে মনোরুদ্দিন শেখের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ফক্করের বিরুদ্ধে আগেও স্থানীয় এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল।
জানা গিয়েছে, ফক্কর ও তার সহযোগী ভগাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী মমতাজ বেগম। অভিযোগকারিণীর বক্তব্য, মেয়ে কামরুন্নেসা খাতুন কেতুগ্রাম এক পঞ্চায়েত সমিতির ১০ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছে। অভিযোগ, খবর পেয়েই বাড়ি গিয়ে মেয়েকে প্রার্থীপদে নাম প্রত্যাহারের হুমকি দেয় ফক্কর। একাধিক বার হুমকি দেওয়া হয়। গত শুক্রবার তাঁর স্বামী প্রতিবেশী রসিদ শেখের বাড়িতে যান। সেখানে ফক্কর ও ভগাই মনোরুদ্দিন শেখের উপরে চড়াও হয়। লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। রসিদের স্ত্রী বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয়। শেষে লোকজন ছুটে এলে গুলি ছুড়তে ছুড়তে ফক্কর পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচার তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ভগাইয়ের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
ছবি: জয়ন্ত দাস
[বোন বিজেপি প্রার্থী, মনোনয়ন প্রত্যাহারে ‘অপহরণ’ তৃণমূল কর্মী দাদার]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?