সৌরভ মাজি, বর্ধমান: এই দেবীর অদ্ভুত দর্শন। সাধারণত এমন রূপে দেবীমূর্তি সচরসাচর দেখা যায় না। একেবারে কঙ্কালসার চেহারা। সেই থেকে নাম হয়েছে কঙ্কালেশ্বরী। সংস্কার হওয়ার মন্দিরের টেরাকোটার কারুকাজও দেখার মতো। বর্ধমান শহরের কাঞ্চননগরে দেবীর মন্দিরে এখন কালিকার আরাধনার প্রস্তুতি জোর কদমে।
[এককালের ত্রাস, এখনও ভক্তিভরে মা কালীর পুজো করেন এই প্রাক্তন ডাকাত সর্দার]

মানবশরীরে শিরা-উপশিরা, ধমনী, অস্থি, পেশী, যেভাবে থাকে ঠিক সেইভাবে দেবীমূর্তি পাথরে খোদাই করা হয়েছে। কালীমূর্তি এখানে কঙ্কালের রূপে রয়েছেন। তাই কঙ্কালেশ্বরী কালী বলেই পরিচিত। প্রতি বছর মহাধূমধাম সহকারে দেবীর আরাধনা হয়ে থাকে। এবারও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বর্ধমান শহরের কাঞ্চননগরে রয়েছে দেবীর মন্দির। শোনা যায় শ্রীচৈতন্যদেবের দাক্ষিণাত্য ভ্রমণের সঙ্গী ছিলেন গোবিন্দ দাস। তাঁর জন্মভিটে রয়েছে এই কাঞ্চননগরে। গোবিন্দ দাসের জন্মভিটের অদূরেই কঙ্কালেশ্বরী কালীমন্দির। এখানে পঞ্চরত্ন বিষ্ণুমন্দির রয়েছে। সেখানেই অধিষ্ঠিত হয়েছে কঙ্কালেশ্বরী কালী। ১৯২৩ সালে এই এলাকায় বন্যা হয়েছিল। দামোদর একেবারে ভাসিয়ে দিয়েছিল। বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয় কষ্ঠিপাথরের এই দেবীমূর্তি। তার পর তা প্রতিষ্ঠিত করা হয় কাঞ্চননগরের পঞ্চরত্ন বিষ্ণুমন্দিরে।

[একই মন্দিরে জোড়া কালীর আরাধনা, কারণটা অদ্ভুত]
তখন থেকে দেবীর আরাধনা হয়ে আসছে। প্রচুর ভক্ত আসেন এখানে। মন্দিরকে ঘিরে পর্যটনকেন্দ্রও গড়ে উঠেছে কাঞ্চননগরে। গোবিন্দ দাসের ভিটে, বারদুয়ারি, কঙ্কালেশ্বরী মন্দির, রথতলাকে নিয়ে একদিনের ভ্রমণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বর্ধমান পুরসভা ও বর্ধমান উন্নয়ন সংস্থার তরফে কঙ্কালেশ্বর কালী মন্দির ও সংলগ্ন এলাকাকে সাজিয়ে তোলা হয়ছে। মন্দির সংলগ্ন এলাকায় গড়া হয়েছে অবসরিকা বিনোদন পার্ক। বসানো হয়েছে পথবাতি। রাস্তাঘাটের সংস্কার হয়েছে। দেবীর আরাধনায় বহু দূর থেকে ভক্তরা প্রতি বছর ছুটে আসেন। মনোস্কামনা পূর্ণ হলে তারা ফের পুজো দিয়ে যান।
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা