সৌরভ মাজি, বর্ধমান: গম ভাঙাতে গিয়ে খাদ বাদ দেওয়া নিয়ে বচসা। আর তার জেরে দোকানদারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এক পুলিশ আধিকারিক। বচসা থেকে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় দোকানদার বাটখারা দিয়ে ওই পুলিশ আধিকারিকের মাথায় আঘাত করেন। মাথা ফেটে গুরুতর জখম হয়েছেন তিনি। পুলিশ আধিকারিক দোকানদার ও তাঁর স্ত্রীকে মারধর করেন বলেও পালটা অভিযোগ উঠেছে। তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন।
[ প্রার্থীদের ভোট পর্যন্ত ধরে রাখা যাবে তো? চিন্তায় নাজেহাল বিরোধীরা ]
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরের জিউধারা এলাকায়। জখম পুলিশ আধিকারিকের নাম মহম্মদ রহমান মোল্লা (৫২)। বাড়ি জিউধারার কালোর দোকান এলাকায়। তিনি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানায় এসআই পদে কর্মরত। পালটা মারে জখম হয়ে দোকানদার নির্মল মণ্ডল ও তাঁর স্ত্রী সুমিত্রা মণ্ডলও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই পুলিশ আধিকারিক ১৩ কেজি গম নিয়ে যান নির্মলের দোকানে।ভাঙিয়ে আটা করাতেই গম নিয়ে গিয়েছিলেন তিনি। ওজন করার পর নির্মল জানান খাদ বাদ দিয়ে ১২ কেজি হয়েছে। সাধারণত প্রতি কেজিতে ৫০ গ্রাম হারে খাদ বাদ যায়। সেই হিসেবে সাড়ে ৬০০ গ্রাম বাদ যাওয়ার কথা। কিন্তু ১ কেজি বাদ দেওয়া নিয়ে দুই পক্ষের বচসা বেধে যায়।
[ ‘কে কী রাখবে না তা ব্যক্তিগত ব্যাপার’, সিদ্দিকুল্লা প্রসঙ্গে বাউন্ডারি অনুব্রতর ]
বচসা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। অভিযোগ সেই সময় দোকানদার ও তাঁর স্ত্রীকে মারধর করেন ওই পুলিশ আধিকারিক। দোকানদারও বাটখারা তুলে পুলিশ আধিকারিকের মাথায় মারে। স্থানীয়রা এসে দুই পক্ষকে নিরস্ত করেন। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজন চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?