রমণী বিশ্বাস, তেহট্ট: ছাগল কিনতে গিয়ে মালকিনের সঙ্গে পরিচয় ছাগল ব্যবসায়ীর। তারপর সেই পরিচয় আরও ঘনিষ্ঠ হয় বলে অভিযোগ। অভিযোগ, সেই সুযোগে দু’জনের অন্তরঙ্গ ভিডিও তুলে রেখেছিল ওই ব্যক্তি। পরে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল ওই ব্যক্তিকে। ধৃতের নাম শহিদুল শেখ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকা ঘুরে ছাগল কেনে। তার বাড়ি চাপড়া থানার বাঙালঝি এলাকায়। বেশ কয়েক মাস আগে ওই মহিলার বাড়িতে ছাগল কিনতে গিয়েছিল শহিদুল। সেখান থেকেই দু’জনের পরিচয়। ধীরে ধীরে দু’জনের পরিচয় বাড়তে থাকে। ওই মহিলাকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মহিলার বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে ওই যুবক ঘনিষ্ঠ হতে থাকে বলে অভিযোগ। দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে তুলে রাখা হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলার সঙ্গে ছাগল ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। শহিদুলের সঙ্গে যোগাযোগ রাখতে চাননি ওই মহিলা। অভিযোগ, এরপরেই ওই মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
সেই বিষয় পরে জানতে পারেন ওই মহিলা। চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ, শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ খবর
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো
-
বাঘ, ভালুকের দেখভাল করবে পড়ুয়ারা! জু রেঞ্জার হওয়ার সুযোগ দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা