ভোটের ফলপ্রকাশের পর থেকেই এলাকায় সন্ত্রাস! ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এলাকায় তৃণমূলী গুন্ডাদের তাণ্ডবের অভিযোগে বৃহস্পতিবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে ক্যানিং থানার সামনে প্রতিবাদ-বিক্ষোভ করে বিজেপি। ২৪ ঘণ্টা কাটার আগেই এবার ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হল।
এই বিষয়ে আরও খবর
বিজেপির অভিযোগ, ভোট পর্ব থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। তৃণমূলের মদতেই এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়েও বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভয় দেখানো চলছে। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ক্যানিং থানায় ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট জায়গার নাম ধরে ধরে উল্লেখ করা হয় ওই ডেপুটেশনে। প্রতিবাদে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে গতকাল রাতেই ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে চলে টানা বিক্ষোভ। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের অভিযোগ, “দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত চলছে ভোটের ফল প্রকাশের পর থেকেই। তৃণমূলই এসবের মদত দিচ্ছে। যারা এতদিন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারাই ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাইছে এলাকায়। আমরা ভয়মুক্ত পরিবেশ রাখতে চাইছি। পুলিশকে বারবার জানিয়েও কাজ হয়নি।”
পুলিশ সূত্রে খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাত থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে পুলিশ। তবে কোনও দুষ্কৃতী বা কোনও আগ্নেয়াস্ত্রের হদিশ মেলেনি বলেই দাবি করে ক্যানিং থানার তদন্তকারীরা। এরপরই জেলা পুলিশ সূত্রে জানা যায়, ক্যানিং থানার আইসি অমিত হাতিকে সাসপেন্ড করা হয়েছে।
ক্যানিং পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, “ইচ্ছাকৃতভাবে তৃণমূলের লোকেদের ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কারও খোঁজ পায়নি।” পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড করা আইসির জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হয়নি এখনও। বারুইপুর জেলা হেড কোয়ার্টারই আপাতত এই থানার দায়িত্বে থাকবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’
-
শিক্ষকদের সম্মানে ডিসানে ‘গুরু প্রণাম’, হৃদ্স্বাস্থ্য থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা



