অর্ণব আইচ: জমি, ভেড়ি দখলের পর এবার সন্দেশখালিতে (Sandeshkhali) নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে একটি ইমেল আইডি খোলা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেখানে জমা পড়া অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। এর আগে এবিষয়ে মামলা দায়ের করেছিল রাজ্য পুলিশ।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারির ৫ তারিখ থেকে। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকা। তল্লাশি করা তো দূর-অস্ত্র, এলাকায় পৌঁছেই প্রবল ক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। আক্রান্তও হন তাঁরা। জওয়ানরা কার্যত প্রাণ হাতে নিয়ে পালিয়ে প্রাণ বাঁচান। পরবর্তীতে সেই জল গড়ায় অনে দূর। শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করে। আদালত তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে। সেই সময় প্রথমে সন্দেশখালি জমি ও ভেড়ি দখলের অভিযোগের তদন্ত শুরু করে।
[আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে কীভাবে চালাবেন এসি? টিপস দিলেন মমতা]
পরবর্তীতে আদালতের নির্দেশে একটি ইমেল আইডি চালু করা হয়। সেখানে সন্দেশখালি থেকে একের পর এক অভিযোগ জমা পড়ে। সূত্রের খবর, সেখানে জমি দখল, ভেড়ি দখল ছাড়াও রয়েছে ধর্ষণের মতো ভয়ংকর অভিযোগ। সেই ইমেলের ভিত্তিতেই সিবিআই নারী নির্যাতনের এফআইআর করেছে বলে খবর। সূত্রের খবর, নাম রয়েছে একাধিক প্রভাবশালীর। যদিও তারা কারা তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডের তদন্তে যে ইমেল আইডি প্রকাশ করেছে সিবিআই সেটি হল [email protected] । এই আইডিতে সরাসরি অভিযোগ জানানো যাচ্ছে।
[আরও পড়ুন: বহরমপুরে পাঠান গর্জন! কোন ফ্যাক্টরে অধীর গড়ে জিততে পারেন ইউসুফ?]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের