Central Force

ভোট মিটলেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী, শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী বাহিনী রাখার কথা জানিয়েছিলেন। সেইমতো রাজ্যে ২০ জুন পর্যন্ত থাকবে জওয়ানরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৭:১৩

options
link
ভোট মিটলেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী, শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
রাজ্যে ২০ জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটে গিয়েছে, নতুন সরকার কাজও শুরু করেছে। তারপরও অবশ্য বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। এখনও কোথাও কোথাও জলপাই পোশাক আর ভারী বুটসমেত জওয়ানদের দেখা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি বাহিনী। এমনই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। আসলে বঙ্গে ভোট পরবর্তী হিংসার এমন নজির ছিল গত কয়েক বছর ধরে, এবারও সেই আশঙ্কা থাকায় আগে থেকেই দিল্লির কাছে ভোট মিটলেও বাহিনী রাখার আবেদন জানিয়েছিল বিজেপি। ছাব্বিশের ভোটে রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর সেই আবেদন মঞ্জুর করা হয়।

Advertisement

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি থাকবে। এত তবে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি থাকবে। এত তবে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য পরিবহণ, রসদ ও থাকার জন্য উপযুক্ত বাসস্থান এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই পরিকাঠামো দ্রুত কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ভোটের আগে বিজেপি আবেদন করেছিল, ভোটের পর অন্তত ৬ মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত থাকুক কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতে আপাতত সাড়া দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। আপাতত তাই ২০ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। পরে কি আবার সেই মেয়াদ বাড়ানো হবে? নাকি বাহিনী পুরোপুরি তুলে নেওয়া হবে? তা অবশ্য এখনও জানানো হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.