Chakda

ভয় দেখাচ্ছিলেন স্থানীয়দের! চাকদহে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেপ্তার ব্যবসায়ী

তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৪:৩৭

options
link
ভয় দেখাচ্ছিলেন স্থানীয়দের! চাকদহে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেপ্তার ব্যবসায়ী
দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার পুলিশের। নিজস্ব ছবি।

এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে স্থানীয় মানুষকে ভয় দেখানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল চাকদা থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ, বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

Advertisement

ধৃতের নাম সুকান্ত রায়। তাঁর বাড়ি চাকদার বিষ্ণুপুরের ইটাপুকুর এলাকায়। তিনি উত্তরপ্রদেশে একটি মিষ্টির দোকান চালান বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভোটের আগে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় মানুষদের ভয়ও দেখাচ্ছিলেন। এই ঘটনা সামনে আসার পর অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের হাড়িপুকুর এলাকায় অভিযান চালায় চাকদহ থানার পুলিশ। এরপর ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ সুকান্তকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তি কী উদ্দেশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আগ্নেয়াস্ত্রটি কোথায় পেলেন তা-ও জানার চেষ্টা করছে পুলিশ। তাঁকে আজ, বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.