দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালের এক কর্মী মারধর করে মেরে ফেলেছে শিশুটিকে৷ অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীর নাম পার্থসারথি দলুই৷ ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই হাসপাতালে৷ পরিস্থিতি সামাল দিতে নেমেছে ব়্যাফ ও বিশাল পুলিশবাহিনী৷
[হেরিটেজ আর্ট গ্যালারি হবে ডুরান্ড হল, পর্যটন কেন্দ্রের ভাবনা রেলের]
জানা গিয়েছে, পাঁচ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তাহানুর বিবি৷ তিনি ডায়মন্ড হারবারের সরিষা এলাকার বাসিন্দা৷ বৃহস্পতিবার হঠাৎই সেই সদ্যোজাত কন্যাসন্তানের জ্বর এলে তাকে সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাহানুর বিবি৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে৷ সেখানে শিশু বিভাগে ভরতি করা হয় তাকে৷ মৃত শিশুটির মায়ের অভিযোগ, বৃহস্পতিবার রাতে হঠাৎই ওই হাসপাতালের কর্মী পার্থসারথি দলুই প্রথমে তাঁর শ্লীলতাহানি করে৷ তারপর কেবিনে ঢুকে শিশুটিকে মারধর করে এবং তার ফলেই মৃত্যু হয়েছে তাঁর মেয়ের৷
[টার্গেট উনিশ, জোরকদমে জঙ্গলমহলে ডিজিটাল রেশন কার্ড বিলি রাজ্যের]
জানা গিয়েছে, এরপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্ত্বরে৷ ঝামেলা শুরু করেন শিশুটির পরিবারের লোকজন৷ কার্যত স্তব্ধ হয়ে যায় ডায়মন্ড হারবার হাসপাতালের কাজকর্ম৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ৷ পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়ান মৃতের বাড়ির লোকেরা৷ এরপর থানায় অভিযুক্ত-সহ আরও কয়েকজনের নামে দায়ের হয় অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত পার্থসারথি দলুই-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি দুই ধৃতের নাম হল আজিমউদ্দিন গাজী ও সাজিদ মোকাম৷
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?