শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ট্রাকে করে আড়াইশো কেজি গাঁজা পাচারের সময় সিআইডি ও পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের দুই বাসিন্দা৷ ধৃতদের নাম মহম্মদ নিজাম ও মহম্মদ জুনেইত৷ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের মহানন্দা ব্যারেজ এলাকা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিও৷
[শীতকাল মানেই খেজুর গুড়, রইল রসভাণ্ডার তৈরির নেপথ্য কাহিনি]
সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা আগেই খবর পেয়েছিলেন যে, ওই এলাকা দিয়ে গাঁজা পাচার করা হতে পারে৷ সেই খবরের ভিত্তিতেই পুলিশের সঙ্গে যৌথ নাকা তল্লাশি শুরু করেন তাঁরা এবং সেই অভিযানে সাফল্য মেলে৷ পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে৷ এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাঁজা পাচার করাই এদের কাজ৷ সেই মতো ত্রিপুরা থেকে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল ওই আড়াইশো কেজি গাঁজা৷ উদ্দেশ্য ছিল বিহারে পাচার করা৷
[‘বেঁচে আছি’, প্রমাণ দিতে ছেলেদের বিরুদ্ধে মামলা দায়ের বৃদ্ধের]
জানা গিয়েছে, ধৃতদের মঙ্গলবারই শিলিগুড়ি আদালতে তোলা হয়৷ তাদের ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, ধৃতদের জেরা করে এই চক্রের গভীরে যেতে চাইছেন তাঁরা৷ আর কোন কোন রাজ্যে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা৷
Siliguri,West Bengal: In a joint operation, CID Siliguri and Phansidewa police seized approx 300 kgs of cannabis from a truck. One person has been arrested in conection with the case. pic.twitter.com/O3f3R3tiE1
— ANI (@ANI) January 1, 2019
সর্বশেষ খবর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!