Garia Nabadurga Puja Committee

গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে ব্যাপক ভাঙচুর, প্রণামী বাক্স নিয়ে উধাও ক্লাবেরই বিক্ষুব্ধ!

নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৪:৩৯

options
link
গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে ব্যাপক ভাঙচুর, প্রণামী বাক্স নিয়ে উধাও ক্লাবেরই বিক্ষুব্ধ!
গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিস। নিজস্ব চিত্র

গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির (Garia Nabadurga Puja Committee) অফিসে দলবল নিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ক্লাবেরই এক বিক্ষুব্ধের বিরুদ্ধে। ভাঙচুরের পাশাপাশি তিনি প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল গড়িয়ায়। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেই খবর।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির (Garia Nabadurga Puja Committee) অফিসে হানা একদল দুষ্কৃতী। রীতিমতো তাণ্ডব চালায় তাঁরা। এসি, টিভি-সহ যাবতীয় সামগ্রী ভাঙচুর করা হয়। আলমারি খুলে নগদও লুট করা হয় বলে অভিযোগ। টের পাওয়ামাত্রই ক্লাবের সদস্যরা ছুটে যান। বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তখনই ক্লাবেরই এক বিক্ষুব্ধ সদস্য অমিত গঙ্গোপাধ্যায় প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসি, টিভি-সহ যাবতীয় সামগ্রী ভাঙচুর করা হয়। আলমারি খুলে নগদও লুট করা হয় বলে অভিযোগ। টের পাওয়ামাত্রই ক্লাবের সদস্যরা ছুটে যান। বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তখনই ক্লাবেরই এক বিক্ষুব্ধ সদস্য অমিত গঙ্গোপাধ্যায় প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়।

রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, বিক্ষুব্ধ সদস্য অমিত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই এই তাণ্ডব চালানো হয়েছে। যদিও ঠিক কত টাকা লুট হয়েছে, বা কেন এই তাণ্ডব তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুজো কমিটির কর্তারা। এবিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, “সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা শাস্তি পাবে।” এবিষয়ে পুজো কমিটির সম্পাদক নন্দকিশোর সিং বলেন, “আমাদের পুজো কমিটিতে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। এসি, টিভি ভেঙেছে। আলমারি খুলে নগদ নিয়ে গিয়েছে। প্রণামী বাক্স নিয়েছে। কমিটির মোবাইলও উধাও। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.