চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে রণক্ষেত্র আসানসোল৷ গেরুয়া শিবিরের অভিযোগ, মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা৷ সঙ্গে চলে গুলি, বোমাবাজিও করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ ছোঁড়া হয় ১৭-১৮ রাউন্ড কাঁদানে গ্যাসও৷ এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং দোকানপাট৷
[ আরও পড়ুন: রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা]
কাটমানি ফেরতের দাবি এবং কেন্দ্রের কাজে বাধা দেওয়া হচ্ছে – এই অভিযোগে আসানসোল পুরনিগম ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার৷ মিছিলে নেতৃত্বে দেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার৷ এদিকে, এদিনই পুরনিগমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ পুর কর্তৃপক্ষের দাবি, তার জেরে সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আসানসোল বাসস্ট্যান্ড থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত জিটি রোড৷ ওই এলাকায় তিন জায়গায় পুলিশ ব্যারিকেড করেছিল৷
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, যুব মোর্চার তরফে মিছিল করা হয়৷ গির্জা মোড় থেকে মিছিল বেরনোর পর পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা৷ বিজেপি যুব মোর্চার অভিযোগ, ইতিমধ্যেই হকি স্টিক, লাঠি হাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী মিছিলে হামলা চালায়৷ মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়৷ বোমাবাজিও করা হয় বলে অভিযোগ৷ পালটা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপির যুব মোর্চার সদস্যরা৷
[ আরও পড়ুন: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে]
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়৷ প্রায় ১৭-১৮ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়৷ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত বিজেপি কর্মীদের উপরেই লাঠিচার্জ করেছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী,সমর্থক গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের৷ এসব ঘটনার জেরে আপাতত থমথমে আসানসোলের পুরনিগম চত্বর৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার প্রতিটি স্কুল এবং দোকানপাট৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের