বঙ্গে পালাবদল
CM Suvendu Adhikari

আর জি করের পর ‘কাটমানি ফাইলস’ খুললেন শুভেন্দু, নারী নির্যাতনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:২৭

options
link
আর জি করের পর ‘কাটমানি ফাইলস’ খুললেন শুভেন্দু, নারী নির্যাতনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি।

আর জি করের পর কাটমানি ফাইলস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার-অটো চালকদের থেকে তোলা আদায়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারী প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থার নির্দেশ। এছাড়াও ভোট পরবর্তী হিংসা। নারী নির্যাতন। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সব জেলার পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর জানালেন, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে। 

Advertisement

এ দিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চারস্তরে অভিযোগ জানানোর কথা বলেছেন। রাজনৈতিক হিংসা। পুলিশি অত্যাচার। কাটমানির অভিযোগ। মহিলারাদের উপর অত্যাচার। এই চারটি স্তরের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। রাজ্য পুলিশের ডিজিপি, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের আধিকারিকের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ ৫ বছরে রাজনৈতিক হিংসার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা যাবে। ব্যবস্থা নেবে পুলিশ। স্থানীয়স্তরের পুলিশ আধিকারিক বা উচ্চস্তরের পুলিশকর্তারা থানায় ডেকে অত্যাচার করে থাকলে জানানো যাবে সেই অভিযোগও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি মহিলারা অত্যাচার, নির্যাতন শিকার হলে সেই অভিযোগও করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “নির্যাতনের অভিযোগ আপসে মিটিয়ে নেওয়ার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা যাবে।” পাশাপাশি কেউ বা কারা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে পুলিশ। ডিজিটাল মাধ্যমে বা ব্যাঙ্কের মাধ্যমে টাকা দিয়ে থাকলে সেই প্রমাণ দিয়ে অভিযোগ দায়ের  করা যাবে। কোনও প্রমাণ না থাকলেও অভিযোগ দায়ের করা যাবে। তদন্তকারী অফিসার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।” তবে ভুয়ো অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, “আমি বলছি বলে ভুয়ো অভিযোগ দায়ের হবে তেমনটা নয়। অভিযোগ ভুয়ো হলে বিএনএস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে সে কথাও বলা আছে।”  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.