Tutu Bose Death

টুটু বোসের বিদায়ে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মোহনবাগান মানেই টুটুবাবু, আবেগাপ্লুত মুখ্যমন্ত্রী।

Advertisement
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ২০:০০

options
link
টুটু বোসের বিদায়ে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মঙ্গলবার রাতে প্রয়াত হন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস (Tutu Bose Death)। টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য জানাতে মোহনবাগান ক্লাবে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
এদিন বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ ছিল। সেই কাজ মিটিয়েই সবুজ-মেরুন তাঁবুতে চলে আসেন মুখ্যমন্ত্রী। টুটুবাবুর শায়িত দেহে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “মোহনবাগান ক্লাব, সমর্থক ও টুটুবাবুর সকল শুভানুধ্যায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি।

মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যে আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওঁর প্রতি আসল শ্রদ্ধা। টুটুবাবুর প্রয়াণ ভারতীয় ও বঙ্গ ফুটবলের জন্য বিরাট ক্ষতি। উনি মোহনবাগানের দায়িত্ব সামলানোর জন্য পরবর্তী প্রজন্মকে তৈরি করেছেন। ওঁর ভাবনাচিন্তার পরিধি খুব বড় ছিল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন