Sujan Chakraborty

দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানান বিজেপি নেতৃত্ব।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২২:৩৮

options
link
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
ফাইল ছবি।

দুপুরে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চার সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সোশাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার ও দাঙ্গা লাগানোর অভিযোগ উঠেছে। এই মর্মে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিজেপি নেতৃত্ব।

Advertisement

অভিযোগপত্রে সুজন চক্রবর্তী-সহ লাহেক আলি, মোনালিসা সিনহা, সইফুদ্দিন মণ্ডলের নাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই চার সিপিএম নেতার বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধান। তাঁর অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এই নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। রাস্তা, রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ-খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে এসে জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক নির্দোষ। বারুইপুরের এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি রয়েছে। ভোটে হেরে গিয়ে হিংসায় উসকানি দেওয়া হয়েছে। কল রেকর্ডিং সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার কাজ করবে সরকার। কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দুর এই হুঁশিয়ারির পর সন্ধ্যায় সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.