বিক্রম রায়, কোচবিহার: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) উত্তরবঙ্গে। কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত ২। আরও দু’জন গুরুতর আহত হয়ে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফিরদৌস হক। বয়স ১৭ বছর। আমির হোসেন বয়স ১৯ বছর। তাঁরা দু’টি গাড়ির খালাসি হিসাবে ছিলেন। আহত দু’জন দু’টি গাড়ির চালক। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কোচবিহারে ১৬ নম্বর রাজ্য সড়কে অশোকবাড়ি এলাকায়, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দু’টি।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দু’টি ট্রাক থেকে মোট চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমির হোসেনের এক আত্মীয় বলেন, “প্রথমে আমিরের বাবার কাছে ফোন যায়। তারপর আমরা জানতে পেরে ছুটে আসি। এসে দেখি সব শেষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু’জনের।” কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘রাম ধনীদের দেবতা, শিব গরিবের’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যে বিতর্ক
-
‘রাতটা স্মরণীয় করে রাখার চেষ্টা করব’, ব্রাজিল ম্যাচের আগে হুঙ্কার উইলিয়ামসের
-
৬ মাসের শিশুর প্রাণ বাঁচাতে প্রয়োজন ১৭ কোটি! জনতার দরবারে ‘ত্রাতা’ হয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
শত্রু এখন বন্ধু! পাক ক্রিকেটের ‘সুদিন’ ফেরাতে সমালোচক আখতারকে বড় দায়িত্ব দিচ্ছেন নকভি
-
ড্রাইভার-কন্ডাক্টর থেকে বাসমালিক, গণপরিবহণ সচল নারীদের বাসযাত্রায়