সল্টলেকে ক্রেতা সেজে গয়না চুরি, দুই মহিলার খোঁজে পুলিশ

সল্টলেকের সোনার দোকানে শোরগোল, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৪১

options
link
সল্টলেকে ক্রেতা সেজে গয়না চুরি, দুই মহিলার খোঁজে পুলিশ

কলহার মুখোপাধ্যায়: অক্ষয় তৃতীয়ার দিন ক্রেতা সেজে গয়নার দোকানে চুরি। প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ক্রেতা সেজেই ওই দুই মহিলা সল্টলেকের বিএইচ ব্লকের সংশ্লিষ্ট অলঙ্কার বিপণিতে আসেন। গয়না দেখার ছলেই একটি গয়না হাতিয়ে সঙ্গে রাখা হ্যান্ড ব্যাগে ভরে নেন। দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দুই মহিলাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে দু’জনের কেউই পুলিশের জালে ধরা পড়েনি। দুই মহিলা চোরের স্কেচ বানিয়ে শহরের প্রত্যেকটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তল্লাশিতে নেমেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Advertisement

[সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট]

সল্টলেকের ওই অলঙ্কার বিপণির মালিক জানিয়েছেন, অক্ষয় তৃতীয়ার দিন বিকেল তিনটে নাগাদ দোকানে আসেন দুই মহিলা। বিভিন্ন দামের গয়না দেখতে চান। দোকানের কর্মচারীরা তাঁদের পছন্দমতো গয়না দেখানোর ব্যবস্থা করেন। শোকেস থেকে এক একটি গয়না বের করে তাঁদের সামনে রাখা হয়েছিল। সেই সময় বিপণিতে আরও অনেক ক্রেতা ছিলেন। এককথায় জমে উঠেছিল বিকিকিনি। গয়না নিয়ে নিজেদের মধ্যেই কথাবার্তা বলছিলেন। চলছিল পছন্দ করার পালা। এরমধ্যেই কখন একটি মানতাশা নিজেদের হাতব্যাগে চালান করে দিয়েছেন, বুঝতে পারেননি কর্মীরা। একটা সময় দুজনেই দোকান থেকে বেরিয়ে যান। বচ্ছরকার দিনে দোকানে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তাই ওই দুই ক্রেতা বেরিয়ে গেলেও কেউই সেভাবে খেয়াল করেননি। রাতে দোকান বন্ধের আগে সারাদিনের বিকিকিনির হিসেব চলছিল। সেই সময়ই গরমিল ধরা পড়ে। দেখা যায় শোকেসে একটি গয়না কম থাকলেও তার কোনও বিল হয়নি। স্বাভাবিকভাবেই সেই গয়না কেউ কেনেননি। সেটি চুরি গিয়েছে। কিন্তু কে কখন কাজটা করেছে তা স্পষ্ট নয়। এই সময়ই বিপণির ভিতরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে সংশ্লিষ্ট ক্রেতাকে চিহ্নিত করার চেষ্টা চলে। সঙ্গে সঙ্গেই হাতে আসে অপরিহার্য তথ্য। দেখা যায় বিকেল তিনটে নাগাদ দোকানে আসা দুই মহিলা ক্রেতার কারসাজিতেই চুরি গিয়েছে গয়না। সঙ্গে সঙ্গেই পূর্ব বিধাননগর থানার পুলিশকে জানানো হয়। চুরির অভিযোগ দায়েরও করা হয় অলঙ্কার বিপণির তরফে।

Advertisement

এরপরেই তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই মহিলারা স্কেচ আঁকানো হয়। সেই ছবিই শহরের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ছবি দেখে দুই মহিলাকে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতি, গ্রেপ্তার ১]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.