সঞ্জিত ঘোষ, নদিয়া: যুবককে নৃশংস খুনের ঘটনায় এক মহিলা-সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০২২ সালের সেই খুনের ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল নদিয়ার কৃষ্ণনগর দায়রা আদালতের। ছেলের খুনিদের সাজা হওয়ায় খুশি নিহত যুবকের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা বাবুসোনা ঘোষের সঙ্গে নদিয়ার কৃষ্ণগঞ্জের পীরপুরের বাসিন্দা নমিতা ঘোষের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল বলে মনে করত তার স্বামী। তা নিয়ে তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। এরপরই ২০২২ সালে বাবুসোনাকে খুনের পরিকল্পনা করে নমিতা, তাঁর স্বামী প্রসেনজিৎ ঘোষ ও দুই ভাই শংকর ও প্রহ্লাদ ঘোষ।
সেই মতো বাবুসোনাকে মাথাভাঙার নদীর ধারে একটি কলাবাগানে ডাকে নমিতা। সেখানে আসেন বাবুসোনা। তারপর স্বামী ও দুই ভাই মিলে নৃশংস ভাবে খুন করেন বাবুসোনাকে। আলাদা করে দেওয়া হয় মাথা থেকে ধর।
তারপর এলাকায় একটি বাগানে মাটি খুঁড়ে বাবুসোনার মাথা, জামাকাপড়, মোবাইল পুঁতে দেয় তারা। মুণ্ডুহীন দেহ ভাসিয়ে দেয় মাথাভাঙায়। তাদের ধারনা ছিল এই মাথাভাঙার সঙ্গে বাংলাদেশের নদীর যোগ থাকায় দেহ ওপার বাংলায় ভেসে যাবে। কিন্তু তা হয়নি। দেহটি মাথাভাঙার আরও একটি শাখা দিয়ে বারাকপুরের মঙ্গলপাণ্ডের ঘাটের কাছে চলে আসে। পুলিশ দেহ উদ্ধার করে মামলা রুজু করে। অন্যদিকে নদিয়ার ধুবুলিয়া থানাও একটি তদন্ত শুরু করে। পরে বিভিন্ন প্রমাণ পাওয়ার পর দুটি মামলাজুড়ে দেওয়া হয়। পুলিশের চিরুনি তল্লাশিতে মাটির তলা থেকে উদ্ধার করা হয় দেহ থেকে আলাদা করা মুন্ডু। পুলিশের চিরুনি তল্লাশিতে গ্রেপ্তার হয় অভিযুক্তরা। দীর্ঘশুনানি ও আইনি জটিলতা কাটিয়ে মঙ্গলবার অভিযুক্তদের দোষী সাবস্ত্য করা হয়। বুধবার চারজনেরই যাবজ্জীবন কারদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক।
সর্বশেষ খবর
-
ডার্বিতে হ্যাটট্রিকে বাইচুংয়ের পাশে, ‘ঘরের ছেলে’ এডমুন্ডেই ডুরান্ডে দৌরাত্ম্য ইস্টবেঙ্গলের
-
বিশ্বে প্রথম আইভিএফ পদ্ধতিতে দেশীয় প্রজাতির গরুর জন্ম! ঐতিহাসিক কাণ্ড অসমে
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের