চঞ্চল প্রধান, হলদিয়া: দীর্ঘ বারো বছর পর খুলল সিপিএমের পার্টি অফিস। সোমবার মে দিবসের অনুষ্ঠানের পাশাপাশি পুনর্গঠিত পার্টি অফিসটির উদ্বোধন হয় হলদিয়া পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কুমারচক গ্রামে। উদ্বোধন করলেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক। সঙ্গে ছিলেন সিপিএম নেতা শ্যামল দাস অধিকারী, নেত্রী পূর্বাশা সন্ত, অশোক মাইতি-সহ অন্যান্যরা।
রাজনৈতিক পট পরিবর্তনের হিড়িকে ২০১১ সালে পার্টি অফিসটি তৃণমূল কংগ্রেসের স্থানীয় লোকজন বন্ধ করে দেয় বলে অভিযোগ। তারাই পরে ২০১২ সালে অফিসটি টালির চালা ভেঙে গুঁড়িয়ে দেয়। সেই থেকে ওই অবস্থায় পড়ে ছিল কার্যালয়টি। ওই অফিস মেরামতির উদ্যোগ নেয়নি সিপিএম।
[আরও পড়ুন: পাহাড়ে GNLF নেতার রহস্যমৃত্যু, ধাক্কা দিয়ে খাদে ফেলে ‘খুনে’র অভিযোগে আটক ১]
স্থানীয় মানুষের সহযোগিতায় ২০২৩ সালের মে দিবসে ওই পার্টি অফিস নতুন রূপ পেল। সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক জানান, “স্থানীয় মানুষের ইচ্ছে অনুযায়ী কুমারচক গ্রামের পার্টি অফিস নবরূপে মানুষের কাছে এল। সাংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ চলবে এই অফিস থেকে।” নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে লাল ঝান্ডা। আর সেই কারণেই এতদিন পর নতুন করে কার্যালয় খোলার সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
[আরও পড়ুন: বিশ্বভারতী-অমর্ত্য সেন জমিজটে কড়া সিদ্ধান্ত! নোবেলজয়ীর বাড়ির সামনে বিধায়কদের অবস্থানের নির্দেশ মমতার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে