বাঁকুড়ায় পৌঁছল মৃত সিআরপিএফ জওয়ানের দেহ। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ আনা হয় সিমলাপালের বাড়িতে। মৃত জওয়ানকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এলাকায়। কান্নায় ভেঙে পড়ে জওয়ানের পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া।
আরও পড়ুন:
মৃত জওয়ানের নাম শুভাশিস দে। বয়স ৩৩ বছর। তিনি বাঁকুড়ার সিমলাপাল বাজারের বাসিন্দা। সিআরপিএফ-এর ১৬৫ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। বর্তমানে পোস্টিং ছিল ছত্তিশগড়ের রায়পুরে। কয়েকদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জওয়ান। জওয়ানকে জগদলপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। তিন ভাইয়ের মধ্যে শুভাশিস ছিলেন বড়। পরিবারে রেখে গেলেন স্ত্রী, এক কন্যাসন্তানকে।
বৃহস্পতিবার রাতেই মরদেহ বাড়িতে পৌঁছাতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এলাকার অসংখ্য মানুষ। ওঠে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। রাতেই স্থানীয় শিলাবতী নদীর তীরে সিমলাপালের সতীঘাটে শুভাশিসের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তালডাংরার প্রাক্তন বিধায়ক ফাল্গুনী সিংহ। নিথর দেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে