সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটগণনার ঠিক একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া৷ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত এক ব্যক্তি৷ গুরুতর জখম আরও দুই৷ বোমা তৈরির সমঞ্জাম-সহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এলাকার প্রতিটি গলিতে বসেছে পুলিশ পিকেট৷ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা৷
[ আরও পড়ুন: অনুপ্রেরণা কাকা, মাধ্যমিকে দুর্দান্ত নম্বর পেয়ে বলছে পুলওয়ামার শহিদের ভাইঝি]
জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া৷ স্থানীয়দের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল৷ এবং বোমা বাঁধতে গিয়েই ঘটে বিপত্তি৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ গুরুতর জখম হয়েছেন আরও দুই৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম-সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সূত্রের খবর, আগামিকাল ভোটগণনার পর, এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই বোমা বাঁধছিল ওই ব্যক্তিরা৷ তবে ধৃতরা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছিল কি না, তা জানা যায়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভোট গণনার একদিন আগে আবারও উত্তপ্ত ভাটপাড়া এলাকা৷ উপ-নির্বাচনের আগের দিন রাত থেকে সেখানে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তা বুধবারও বজায় রয়েছে৷ অন্যদিকে, এদিনই আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ মিথ্যা ও ভুঁয়ো মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে অভিযোগ করেছেন তিনি৷
[ আরও পড়ুন: ‘্সিংহের গুহায় ঢুকেছিলাম ভুল বোঝাতে’, RSS-এর অনুষ্ঠানে যোগ নিয়ে বললেন প্রণব ]
যদিও এলাকার পরিস্থিতি সামাল দিতে সর্বত ভাবে চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷ গলিতে গলিতে পিকেটিং শুরু করেছে পুলিশ৷ গোটা বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ কেবল ভাটপাড়াই নয়, ভোট পরবর্তী হিংসা অব্যহত টিটাগড়েও৷ মঙ্গলবার রাতে টিটাগড়ের লকগেট এলাকায় এক বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ভেঙে দেওয়া হয়, তাঁর বাড়ি৷ বিজেপির তরফে অভিযোগ তির ছোঁড়া হয়েছে তৃণমূলের দিকে৷ জানা গিয়েছে, টিটাগড়ের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই বিজেপি কর্মী, লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের হয়ে প্রচার করেছিলেন৷ গেরুয়া শিবিরের অভিযোগ, সেই রাগ থেকেই মঙ্গলবার রাতে ১০ থেকে ১৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই কর্মীর বাড়িতে আক্রমণ চালায়৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা পরিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে ফ্রান্স
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!