পাহাড় নিয়ে সর্বদল বৈঠক ইতিবাচক, আলোচনার দরজা খোলা

প্রশাসন ব্যবস্থা নিক, আরজি বিনয় তামাংয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৪:৩১

options
link
পাহাড় নিয়ে সর্বদল বৈঠক ইতিবাচক, আলোচনার দরজা খোলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দার্জিলিংয়ে শান্তি ফেরাতে রাজ্য প্রশাসনের সঙ্গে একমত পাহাড়ের দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পাহাড় নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। তার জন্য আগামী ১২ সেপ্টেম্বর শিলিগুড়িতে হবে বৈঠক। এভাবেই পাহাড়ে শান্তি ফিরবে। তবে এদিন বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি জানায় পাহাড়ের দলগুলি। মুখ্যমন্ত্রী বনধ তুলে নেওয়ার আরজি জানালেও এখনই বনধ উঠছে না।

Advertisement

[নারদ কাণ্ডে ইডির পর সিবিআইয়ের তলব শোভন চট্টোপাধ্যায়কে]

Advertisement

প্রায় তিন মাস হতে চললেও অচলাবস্থা কাটেনি পাহাড়ে। মঙ্গলবার নবান্নে রাজ্যের ডাকা সর্বদলীয় বৈঠকের দিকে তাই ছিল সবার নজর। সেখান পাহাড় পরিস্থিতির আশু সমাধান না হলেও বৈঠক হয়েছে ইতিবাচক। এমনই মনে করছে রাজ্য প্রশাসন। একই ধারণা পাহাড়ের দলগুলির। ঘণ্টাখানেকের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সৌহার্দপূণ্য পরিবেশে আলোচনা হয়েছে। কথা বলা শুরু হয়েছে। এটা ভাল ইঙ্গিত। এভাবে নিয়মিত আলোচনা চলবে। যার জন্য আগামী ১২ সেপ্টেম্বর বেলা তিনটেয় উত্তরকন্যায় পাহাড়ের দলগুলিকে নিয়ে ফের বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এদিন বৈঠকে পাহাড়ের দলগুলি গোর্খাল্যান্ড ইস্যু তুলেছিলেন। তবে খারাপের কিছু দেখেননি তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বৈঠকে যে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এতদিনে কথা বলা শুরু হয়েছে। পাহাড়ে শান্তি ফেরাতে সবদল একমত হয়েছে। মোর্চা-সহ পাহাড়ের প্রধান চারটি দলগুলিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। উত্তরের দলগুলিকে যে তিনি সময় দিতে চান তা বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওরাও সময় নিক। তবে বনধ প্রত্যাহারের বিষয় নিয়ে পাহাড়ের দলগুলির কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রথম বৈঠকে অবশ্য বনধ প্রত্যাহারের কোনও ইঙ্গিত মেলেনি।

Advertisement

এই বৈঠক নিয়ে মোর্চার কো-অর্ডিনেটর বিনয় তামাংয়ের মন্তব্য ইঙ্গিতবাহী। বিনয় জানান, বনধ প্রত্যাহারের ব্যাপারে পাহাড়ে ফিরে তারা আলোচনা করবেন। পাহাড়ে পরপর বিস্ফোরণের নিন্দা জানান এই মোর্চা নেতা। এই নিয়ে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার তিনি আরজি জানান। পাশাপাশি মোর্চা সমর্থকের মৃত্যুতে সিবিআই ও বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন মোর্চার এই প্রথম সারির নেতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.