স্টাফ রিপোর্টার: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও চার জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শুক্রবার পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, দার্জিলিঙের শিলিগুড়িতে ইন্টারভিউ হবে আগামী ২৫ অক্টোবর৷ ২৬ ও ২৭ অক্টোবর ইন্টারভিউ হবে আলিপুরদুয়ারে৷ বীরভূমের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন চূড়ান্ত হয়েছে ২৫-২৭ অক্টোবর৷ দক্ষিণ দিনাজপুরের ইন্টারভিউয়ের দিন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি৷ তবে ওই জেলার প্রার্থীদের ইন্টারভিউ হতে পারে সম্ভবত ২৭ ও ২৮ অক্টোবর৷ দ্রুত মালদহ ও হাওড়া জেলার ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হবে৷
এদিকে শুক্রবার থেকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট শুরু হয়েছে৷ এদিন সর্বত্র নির্বিঘ্নেই ইন্টারভিউ হয়েছে বলে জানান মানিকবাবু৷ ২২ অক্টোবর বাঁকুড়া ও ২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলায় এই প্রক্রিয়া চলবে৷ বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কোচবিহারে উপনির্বাচন রয়েছে৷ ওই তিন জেলায় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ইন্টারভিউ হতে পারে৷ কিন্তু এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ইমেল মারফত ইন্টারভিউয়ের সংক্রান্ত যাবতীয় তথ্য ১৯ থেকে ২৮ অক্টোবরের মধ্যে জানাচ্ছে পর্ষদ৷ পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়ে প্রার্থীর দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডিতে বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, প্রাথমিক স্কুলগুলিতে মোট শূন্যপদ রয়েছে ৪২ হাজার ৯৪৯৷
সর্বশেষ খবর
-
নজির গড়ে হ্যাটট্রিক দেম্বেলের, নরওয়েকে গোলের মালা পরাল ফ্রান্স
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!