ভাস্কর মুখোপাধ্যায়: রাজ্যে প্রথম দফা নির্বাচনের দিনই অশান্তি বীরভূমে (Birbhum)। পাড়ুইয়ের মঙ্গলডিহি গ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর মৃতদেহ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের ওই কর্মীকে খুন করেছে বিজেপি।
জানা গিয়েছে, শনিবার মঙ্গলডিহি গ্রামপঞ্চায়েতের হাসরা গ্রামের বাসস্ট্যান্ডের পাশের একটি জলাশয়ে ওই মৃতদেহটি ভাসতে দেখেন গ্রামবাসীরা। এদিন সকাল থেকেই নাকান বাগদি নামে ওই তৃণমূল কর্মী নিখোঁজ ছিলেন বলে খবর। এদিকে, মৃতদেহটি দেখার পরই তড়িঘড়ি পাড়ুই থানায় খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এসে সেটি উদ্ধার করে দেখেন, দেহে প্রাণ নেই। এরপরই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
[আরও পড়ুন: ‘বামেরা ফ্যাসিবাদী, সাম্প্রদায়িক শক্তির বিরোধী’, একান্ত সাক্ষাৎকারে অকপট দীপ্সিতা]
ইতিমধ্যে এই খুনের জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক তৃণমূল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরই জলে ডুবিয়ে হত্যা করেছে ওই তৃণমূল কর্মীকে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিবেশ রীতিমতো থমথমে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি তুলেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে। খুন না আত্মহত্যা, খুন হলেও তা কেন করা হয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থাতে জলে পড়ে তার মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: ঘরে ঘরে ধারা বইবে কোনদিকে? রাজ্য ও কেন্দ্রের জল প্রকল্পের মধ্যে জোর লড়াই]
সর্বশেষ খবর
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?
-
অকালিদের ‘গাঁ’য়ের জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃতপাল!
-
আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার