সৌরভ মাজি, বর্ধমান: গায়ের রঙ কালো। শরীরের বিভিন্ন অংশেও কালো ছোপ দাগ ছিল। আর সেই কারণেই বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে কয়েকবার। যা মানসিক যন্ত্রণা দিত এক ছাত্রীকে। তা থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপ থানার জরুল গ্রামে। মৃতের নাম মমতা দিগর (১৭)। স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।
[নির্ভয়া কাণ্ডের ছায়া সন্দেশখালিতে, গণধর্ষণের পর যৌনাঙ্গে পাশবিক অত্যাচার]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বিষ খেয়ে পড়েছিল ওই ছাত্রী। পুলিশ তাকে উদ্ধার করে ধনেখালি হাসপাতালে ভর্তি করে। ওইদিনই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সোমবার রাতে সেখানে মৃত্যু হয় ওই ছাত্রীর। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন মৃতের বাবা প্রদীপ দিগর, মামা নির্মল বাগরা।
নির্মলবাবু জানান, তাঁর তিন ভাগ্নী। মমতা সবার ছোট। বাকি দুই ভাগ্নীর বিয়ে হয়ে গিয়েছে আগেই। মমতারও বিয়ের দেখাশোনা চলছিল। কয়েক জায়গা থেকে সম্বন্ধও আসে। দেখাশোনার পর গায়ের রঙ কালো বলে বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ। যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল মমতা। নির্মলবাবু জানান, রবিবার সকালে পাশের রূপরাজপুর গ্রামে টিউশনি পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মমতা। কিন্তু দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। বিকেলের দিকে গুড়াপ থাকা থেকে খবর পান ধনেখালি হাসপাতালে ভর্তি রয়েছে সে।
[‘কুলাঙ্গার’ ছেলের নাম মুখেও আনতে চান না সনাতনের মা]
পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন চুঁচুড়া-দশঘড়া রোডে তকিপুরে রাস্তার ধারে বিষ খেয়ে পড়েছিল ওই ছাত্রী। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সর্বশেষ খবর
-
লক্ষ্য চিকেনস নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ
-
প্রতিবাদের নামে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগ, সেনার কাছে ক্ষমা চাইলেন সেই জেন জি তরুণী
-
ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি এসবিআই কর্মীর! খুনের পর স্টেটাস দেন, ‘বউকে মেরেছি, এবার…’
-
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান
-
কলকাতায় ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল, খতিয়ে দেখলেন মেগা ম্যাচের প্রস্তুতি, কী জানালেন ক্রীড়ামন্ত্রী?