Nandakumar Fire

নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

স্থানীয়দের সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:৪৬

options
link
নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা
বিধ্বংসী অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

নন্দকুমারের তেলের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Nandakumar Fire)। দাউদাউ করে জ্বলছে গোডাউন। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। ঘন জনবসতি হওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা।

Advertisement

পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে রাজ্য সড়কের পাশে রয়েছে তেলের গোডাউন। বিকেল প্রায় ৪টে নাদাগ তেলের গোডাউনটিতে আগুন লাগে। মুহূর্তে তা বিধ্বংসী রূপ নেয়। ভিতরে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও  দমকলে। ঘটনাস্থলে রয়েছে নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী।

Advertisement
Devastating fire breaks out at oil godown at Nandakumar
বিধ্বংসী অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

 

Advertisement

যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। কিন্তু এক ঘন্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সূত্র মারফত খবর, হলদিয়া থেকে আরও দমকলের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। এখনও কোনও হতাহত বা আহতের কথা জানা যায়নি। তেল গোডাউনের পাশে থাকা বাড়িগুলির সদস্যদের দ্রুত দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আশঙ্কা  আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

Devastating fire breaks out at oil godown at Nandakumar
কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। নিজস্ব চিত্র

কী করে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা। দমকলকর্মীদের প্রাথমিক চেষ্টা আগুনকে ‘অ্যারেস্ট’ করা। না হলে বিপদের আশঙ্কা রয়েছে। এলাকাটি জনঘন বসতিপূর্ণ। তাছাড়াও, গোডাউনটি রাজ্য সড়কের পাশে হওয়ায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.