সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দোলনায় খেলার সময় দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। চাপা পড়ে মৃত্যু শিশুর। গুরুতর জখম তার দিদি। ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয়েছে পিজিতে। শুরু হয়েছে চিকিৎসা।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা অঙ্কিতা মণ্ডল (৮) ও অনুষ্কা মণ্ডল (৫)। শীতের রোদ গায়ে মেখে প্রতিদিনই ছাদে খেলা করে তারা। শুক্রবারও তার অন্যথা হয়নি। অন্যান্যদিনের মতোই এদিন সকালেও ছাদে খেলছিল দুই বোন। পরিবার সূত্রে খবর, ছাদের মাঝে থাকা একটি দেওয়াল ও একটি গাছে শাড়ি বেঁধে দোলনা বানিয়েছিল তারা। কেউ ভাবতে পারেনি কী বিপদ অপেক্ষা করছে। খেলার মাঝেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি। জখম হয় দুই বোন। টের পাওয়ামাত্রই ছাদে ছুটে যান পরিবারের সদস্যারা।
সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অনুষ্কার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অঙ্কিতাকে ডায়মন্ড হারবার থেকে পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’