সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরদুপুরে হোটেলের অন্দরে মধুচক্র! জড়ো হয়েছিল বেশ কিছু পুরুষ-মহিলা। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ডায়মন্ড হারবারের হোটেল থেকে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে ডায়মন্ড হারবার। অল্প সময়ের জন্য় বেরিয়ে আসা যায়। পর্যটকদের জন্য আনাচেকানাচে গড়ে উঠেছে একাধিক হোটেল। আর সেখানেই চলছে মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বেসরকারি হোটেলে হানা দেয়। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্রের আসর বন্ধ করা হয়েছিল। কিন্তু এদিন দুপুরে ফের খবর আসে শহরের একটি হোটেলে মধুচক্র চলছে। সঙ্গে সঙ্গেই পুলিশ মধুচক্রের আসর থেকে ২০ জন মহিলা-পুরুষকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে। মধুচক্রের আসর বন্ধ করতেই হোটেলগুলিতে যখন তখন পুলিশি অভিযান চালানো হবে বলেও আধিকারিকরা জানান।
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট