নিজস্ব সংবাদদাতা: তিমি মাছের কঙ্কাল বালির কবর থেকে উদ্ধারের কাজ শুরু হল বৃহস্পতিবার৷ এই তিমি মাছের কঙ্কালটিকে রাখা হবে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে৷ ভারতে প্রথম বিলুপ্তপ্রায় বিশালাকার তিমি মাছের কঙ্কাল প্রত্যক্ষ করতে পারবেন দিঘার পর্যটকরা৷ ২০১২ সালের ১০ ডিসেম্বর মৎস্যজীবীদের জালে লেগে সমুদ্র সৈকতে উঠে আসে প্রায় ১৮ টন ওজন বিশিষ্ট প্রায় ৪৫ ফুট লম্বা এবং চওড়া প্রায় ১৪ ফুটের বিরল প্রজাতির তিমি মাছ৷ তাকে পর্যটকদের দর্শনের জন্য কঙ্কাল করে অ্যাকোয়ারিয়ামে রাখার সিদ্ধান্ত নেন প্রশাসনিক কর্তারা৷
প্রশাসনিক সিদ্ধান্ত মেনে মাছটিকে দিঘা মোহানার কাছে সমুদ্র সৈকতেই প্রায় ১৫ ফুট বালির নিচে সমাধিস্থ করা হয় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায়৷ সেই তিমি মাছের কঙ্কাল উদ্ধারের জন্য বৃহস্পতিবার ভোর থেকে দিঘা মোহনার কাছে সমুদ্র সৈকতে বালি খননের কাজ শুরু করেছে অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ৷ তবে সকাল থেকে তিমি মাছের কঙ্কালের কিছু অংশ উদ্ধার হলেও কাজ সম্পূর্ণ করতে দু’দিন সময় লাগবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা৷ এতদিন দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে বিলুপ্তপ্রায় মাছের দর্শন করতেন পর্যটকরা৷ এবার তিমি মাছের কঙ্কাল সাজিয়ে রাখা হবে৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু