সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই আজ রবিবার ঐতিহাসিক সিঙ্গুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির রাজনৈতিক সভা। কিন্তু সেই সভামঞ্চে থাকছেন না দিলীপ ঘোষ। আজ, সিঙ্গুরে থাকার জন্য পার্টির তরফে থেকে তিনি ডাক পাননি বলেই খবর। তার বদলে কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর জন্য দলের তরফে বলা হয়েছে দিলীপকে। দিলীপ ঘোষ অবশ্য প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আজ বিকেলে উপস্থিত থাকবেন বিমানবন্দরে।
আরও পড়ুন:
আজ সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কি না তা নিয়ে চর্চা চলছিল দলের মধ্যেই। পদ্ম শিবিরের খবর, দিলীপ বিরোধী শিবির অবশ্য চাইছে না দিলীপকে মোদির সভা মঞ্চে রাখতে।
আজ রবিবার শুধু নয়, গতকাল শনিবার মালদহে প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। তিনি সল্টলেক পার্টি অফিসে ছিলেন। কিন্তু আজ রবিবার সিঙ্গুরে শমীক-সুকান্ত-শুভেন্দুদের সঙ্গে মোদির মঞ্চে দিলীপ ঘোষকেও রাখা হোক, এমনটা চেয়েছিলেন বঙ্গ বিজেপির আদি শিবির।
বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে এবার প্রধানমন্ত্রীর মঞ্চে রাখা হোক বলে দাবি দিলীপ অনুগামীদেরও। কিন্তু আজ রবিবারও সিঙ্গুরে মোদির সভায় ব্রাত্যই থাকছেন বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী