Doctors of Katwa hospital successfully perform a rare surgery

জরায়ুতে ২ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে অশীতিপর বৃদ্ধার প্রাণ বাঁচাল কাটোয়া হাসপাতাল

আপাতত সুস্থ রয়েছেন ওই বৃদ্ধা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২, ১৮:৪১

options
link
জরায়ুতে ২ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে অশীতিপর বৃদ্ধার প্রাণ বাঁচাল কাটোয়া হাসপাতাল
ছবি: প্রতীকী

ধীমান রায়, কাটোয়া: ৮২ বছরের বৃদ্ধা সম্প্রতি অসহ্য তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন। ব্যথা নিরোধক কোনও ওষুধ কাজ করছিল না। ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে তাঁর জরায়ুতে রয়েছে বিশাল আকৃতির টিউমার। অবশেষে অসাধ্যসাধন হল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালেই। জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে বৃদ্ধার জরায়ু থেকে বেরল দু’কেজি ওজনের টিউমার। নবজীবন লাভ করলেন বৃদ্ধা। আপাতত সুস্থ তিনি।

Advertisement

নদিয়া জেলার মাটিয়ারির বাসিন্দা তুফানি দাস। তিনি সম্প্রতি তলপেটে অসহ্য যন্ত্রণা ভোগ করছিলেন। যন্ত্রণা ক্রমশই যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চিকিৎসকদের কাছে নিয়ে আসেন। বোঝা যায় জরায়ুতে বড়সড় একটি টিউমার দেখা গিয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় দেখার পর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কিন্তু বয়সের কথা ভেবে ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন অস্ত্রোপচার করাতে রাজি হননি। চিকিৎসকরা তাঁদের অভয় দেন। তাতে আশ্বস্ত হন তাঁরা। বুধবার কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তারপর বৃদ্ধার অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার প্রায় এক ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। টিউমারটিকে বের করা সম্ভব হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Tumor
অস্ত্রোপচার করে বের করা টিউমার। ছবি: জয়ন্ত দাস।

[আরও পড়ুন: আপনারা কি চান, আমি বসে যাই! বিরাটকে দিয়ে ওপেন করানোর প্রশ্নে ক্ষুব্ধ রাহুল]

কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডা: সৌভিক আলম বলেন, “সাধারণত মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায় তা ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই টিউমারের সৃষ্টি হয়। ওই বৃদ্ধার জরায়ুতে প্রায় দু’কেজি ওজনের মায়োমা ছিল। যেহেতু রোগীর বয়স অনেকটাই তাই ঝুঁকি ছিলই। আমাদের হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর টিউমারটি বের করে দেওয়া হয়েছে। আপাতত ওই বৃদ্ধা সুস্থ রয়েছেন।”

Advertisement
Tufani Das
অস্ত্রোপচারের পর সুস্থ বৃদ্ধা। ছবি: জয়ন্ত দাস।

শল্য চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “অনেক আগে থেকেই ওই টিউমার জন্ম নেয়। দীর্ঘদিন চিকিৎসা না করানোর ফলে এতটা বড় আকার ধারণ করে। এটা ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। এখন অবশ্য রোগী সুস্থই রয়েছেন।” ওই বৃদ্ধার মেয়ে শিখা দাস এদিন বলেন, “মা ঠিকমতো খেতে পারতেন না। খুব কষ্ট পাচ্ছিলেন। পেটে যন্ত্রণা হলে গ্যাস অম্বলের ওষুধ খেতে দেওয়া হত। কিন্তু এত বড় টিউমার আছে তা ভাবতে পারিনি।” অস্ত্রোপচারের পর মুখে স্বস্তির হাসি অশীতিপর বৃদ্ধা তুফানি দাসেরও।

[আরও পড়ুন: বড় স্বস্তি অনুব্রত মণ্ডলের, গরু পাচার মামলার মাঝেই বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.