পথ কুকুরের সেবায় মগ্ন মুর্শিদাবাদের জেলাশাসকের স্ত্রী

জীবে প্রেম করে যেইজন...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ১৫:১০

options
link
পথ কুকুরের সেবায় মগ্ন মুর্শিদাবাদের জেলাশাসকের স্ত্রী

কল্যাণ চন্দ, বহরমপুর: কোনওটার নাম স্পট তো কোনওটার বাঘা। কালু, রিয়ারা তো ম্যাডামকে একবার দেখলেই আহ্লাদে আটখানা! বাংলোর সিঁড়ি দিয়ে গৃহকত্রীকে নামতে দেখলেই লেজ নাড়িয়ে কুঁই কুঁই করতে করতে হাজির তারা। পছন্দের খাবার থেকে শুরু করে নিখাদ ভালবাসা, মুর্শিদাবাদের জেলাশাসকের স্ত্রী মেঘা মেহেরার থেকে সবই পায় ওরা৷ কৃতজ্ঞতাস্বরূপ মনিবের জন্য একেবারে জান হাজির সারমেয়দের।

Advertisement

এখনও পর্যন্ত সরকারি বাংলোতেই উনিশটি কুকুরের লালনপালন করছেন তিনি। স্বামী পি উল্গানাথন যখন সরকারি কাজে দিনরাত ব্যস্ত থাকেন তখন ঘর সামলে দুর্ঘটনাগ্রস্ত পথ কুকুরের সেবাকেই ব্রত করেছেন তাঁর স্ত্রী। ভবিষ্যতে জখম অবলা পশুগুলির পাশে দাঁড়াতে এক স্বেচ্ছাসেবী সংস্থাও খুলতে চান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি থাকাকালীন চোখের সামনে নির্মমভাবে একটি পথকুকুরের দুর্ঘটনায় মৃত্যু দেখেছিলেন। সেদিন নিজেকে ঠিক রাখতে পারেননি মেঘা। সেই থেকেই রাস্তার অসহায় পশুদের প্রতি মায়া জন্মে গিয়েছে তাঁর। জেলাশাসকের স্ত্রী জানান, ‘‘রাস্তায় অনেক কুকুর আহত হয়।  চিকিৎসার অভাবে সেই জখম কুকুরগুলির বেশিরভাগেরই মৃত্যু হয়। খবর পেলেই এমন কুকুরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি।’’

Advertisement

ডিএম বাংলোর এক কর্মী বলেন, ‘‘রাস্তায় কোনও কুকুর আহত হলেই ম্যাডাম সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আসেন। পশু চিকিৎসক ডেকে চলে তার চিকিৎসা।’’ তিনি আরও জানান, ক’দিন আগেই একটি হনুমান মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হয়। জেলাশাসকের স্ত্রী ওই হনুমানটিরও চিকিৎসা করাচ্ছেন। ওর নাম রাখা হয়েছে “বীর”।

ব্যারাক স্কোয়্যার মাঠ সংলগ্ন সার্কিট হাউসে রাজ্যের বিভিন্ন ভিআইপি-সহ অন্যান্য মন্ত্রীরা রাত্রিবাস করেন অনেক সময়। জেলাশাসকের স্ত্রীর ভালোবাসায় সার্কিট হাউসের মাঠ ছেড়ে কোথাও যেতে চায় না সারমেয়রা৷ সার্কিট হাউসের মাঠে আপাতত সারমেয়দেরই আধিপত্য৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.