Naihati

বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি! অবসরপ্রাপ্ত রেলকর্মীর সারাজীবনের সঞ্চয় আত্মসাৎ করে ধৃত পরিচারিকা

ওই পরিচারিকা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৭:০৫

options
link
বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি! অবসরপ্রাপ্ত রেলকর্মীর সারাজীবনের সঞ্চয় আত্মসাৎ করে ধৃত পরিচারিকা
বর্ণালী মৃঝা, অভিযুক্ত পরিচারিকা (বাঁ দিকে)। সর্বস্বান্ত বৃদ্ধ-বৃদ্ধা। (ডান দিকে)।

অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লুটের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। শুধু তাই নয়, লুট করা হয় তাঁর বোনের সোনার গয়নাও। এই ঘটনায় ওই পরিচারিকা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নৈহাটির ২৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন কোয়াটারে দীর্ঘ বছর ধরে বসবাস করতেন প্রাক্তন রেল কর্মী বিশ্বনাথ চক্রবর্তী ও তার বোন শিখা চক্রবর্তী। তাঁদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৪ বছর যাবত অসুস্থ বিশ্বনাথ বাবু ও তাঁর বোন শিখা চক্রবর্তীকে দেখভাল করার জন্য পরিচারিকার কাজ করতেন কাঁচরাপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাবু ব্লক অঞ্চলের বাসিন্দা বর্ণালী মৃধা। দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে বর্ণালীকে নিজের পরিবারের সদস্যই মনে করতেন তাঁরা। আর সেই বিশ্বাসেই সর্বস্বান্ত হন ওই অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজেদের ব্যাঙ্কের কাজের জন্য পরিচারিকা বর্ণালীকে বিশ্বাস করে এটিএম কার্ড ও সই করা চেকবই সব কিছুই দিয়ে রাখতেন বিশ্বনাথ বাবু। আর সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত রেলকর্মী বিশ্বনাথ চক্রবর্তীর সারা জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে ওই পরিচারিকা। শুধু তাই নয়, বিশ্বনাথ বাবুর বোনেরও গচ্ছিত গয়না লুট করে প্রায় সর্বস্বান্ত করেছে বর্ণালী মৃধা, এমনটাই অভিযোগ ওই পরিবারের। ওই পরিচারিকা তাঁর স্বামী -ছেলের সবরকম সাহায্য নিয়েই এই কর্মকাণ্ড চালিয়েছে বলে জানান তারা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বর্ণালী মৃধা ও তার স্বামীকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.