শান্তনু কর, জলপাইগুড়ি: রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় আবারও মৃত্যু দুটি হাতির৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাটে৷ দেবপাড়ায় রেডব্যাংক চা বাগান লাগোয়া এলাকায় রেললাইন পেরোতে গিয়ে মারা যায় একটি স্ত্রী হাতি ও তার শাবক৷
সকাল ৬টা ১০ মিনিট নাগাদ শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে জলপাইগুড়ি-ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস৷ ট্রেনটি বানারহাটে আসার কিছু আগে ছ’টি হাতির দল রেললাইন পেরোচ্ছিল৷ ট্রেনের আওয়াজ পেয়ে বাকি চারটি হাতি লাইন পেরোতে পারলেও, দুটি হাতি লাইনের মাঝেই থেকে যায়৷ ট্রেনের গতিরোধ করতে অসমর্থ হন চালক৷ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতি দুটির৷ ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী হাতি ও তার শাবক৷
[উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিপন্ন বন্যজন্তুরা, লোকালয়ে ঢুকে পড়ল হাতি ও অজগর]
দুর্ঘটনার খবর পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ হাতি দুটির দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা৷ রেল অবরোধও করেন তাঁরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷ হাতি দুটিকে উদ্ধার করা হয়৷ এর আগে চলতি বছরের ৯ জুন ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়৷ ৩০ দিনের ব্যবধানে তিনটি হাতির মৃত্যুতে রেল ও বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷
[ফের গুলি চলল থানায়, বাঁকুড়ার শালতোড়ায় আত্মঘাতী এসআই]
যদিও বনদপ্তরের দাবি, সাধারণত বানারহাট স্টেশন সংলগ্ন ওই এলাকায় খুব একটা হাতির আনাগোনা লক্ষ্য করা যায় না৷ তা সত্ত্বেও প্রতি মাসেই রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় তাদের৷ গত মাসে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনার পরে রেললাইনগুলিকে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মতো কাজ চলছে বলেও দাবি বনদপ্তরের৷ কিন্তু তারপরেও শুক্রবার সাতসকালের এই দুর্ঘটনা কীভাবে ঘটল সে বিষয়ে প্রশ্ন উঠছে৷ উঠছে গাফিলতির অভিযোগও৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের