Cooch Behar

থেঁতলানো মাথা, রক্তাক্ত দেহ পড়ে রাস্তায়, ‘খুন’ কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের চালক 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সরকার। তিনি কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের গাড়ির চালক হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরন তাপস। গভীর রাত হয়ে গেলেও তিনি ফেরেনি।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:০৩

options
link
থেঁতলানো মাথা, রক্তাক্ত দেহ পড়ে রাস্তায়, ‘খুন’ কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের চালক 
প্রতীকী ছবি।

কোচবিহারের (Cooch Behar) অতিরিক্ত জেলাশাসকের গাড়ির চালককে মাথা থেঁতলে খুন। রাস্তার ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের অভিযোগ তুলেছে যুবকের পরিবার। তবে কেন খুন তা নিয়ে ধোঁয়াশা। ২ জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সরকার। তিনি কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের গাড়ির চালক হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরন তাপস। গভীর রাত হয়ে গেলেও তিনি ফেরেনি। এক প্রতিবেশী পরিবারকে জানায়, খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের বরগিলা এলাকায় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাপস। ঘটনাস্থলে ছুটে যায় পরিবার। খবর দেওয়া হয় পুলিশকে। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পাথর জাতীয় কোনও ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পুন্ডিবাড়ী থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন তাপসের পরিচিত। পরিচিত সেই যুবকের বাড়ি থেকে তাপসের স্কুটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.