Durgapur

দুর্গাপুরে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ

মঙ্গলবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৫১

options
link
দুর্গাপুরে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ
প্রতীকী ছবি

গণধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। দুর্গাপুরের (Durgapur) অন্ডাল থানা এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে ওই দিন সন্ধ্যাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

অভিযুক্তদের নাম সুরজ বাউরি এবং বিশাল ডোম। তাঁরা দু’জনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এলাকারই এক ১৪ বছরের নাবালিকাকে একটি নির্জন জায়গায় নিয়ে যান সুরজ ও বিশাল। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে ফিরে আসে নির্যাতিতা। এরপর বাড়ির সদস্যদের ঘটনার বিষয়টি জানায় সে। পরেরদিন সোমবার গণধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ। সন্ধ্যার মধ্যেই ধৃতদের গ্রেপ্তার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের আগে থেকেই চিনত নির্যাতিতা। রবিবার সন্ধ্যায় সুরজ ও বিশালকে বিশ্বাস করে তাঁদের সঙ্গে গিয়েছিল সে। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। মঙ্গলরাব সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন