বিজেপির কোনও কর্মী বা কার্যকর্তা অত্যাচার করলে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানান। ১৫ মিনিটের মধ্যে পদক্ষেপের আশ্বাস দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়কের। বিজেপি সরকার ক্ষমতায় আছে বলে কোনও বেআইনি কার্যকলাপ করা যাবে না। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ মেনে কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন বিধায়ক। অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
শনিবার ফলহারিণী অমাবস্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীতে কালী পুজোর অনুষ্ঠানে যোগ দেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেখানেই পুজো শেষে কর্মী ও কার্যকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন ক্ষমতার দাপট দেখিয়ে কোনও কর্মী বা কার্যকর্তা অন্যায় করলে তা তিনি বরদাস্ত করবেন না।
জিরো টলারেন্সের বার্তা দিয়ে চন্দ্রশেখর বলেন, “আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি। কোনও বিজেপি কর্মী যদি মানুষের উপর অত্যাচার করেন তাহলে আমাকে জানান। ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেব। সব খতিয়ে দেখে তাকে বা তাদের গ্রেপ্তার করানো হবে।” পাশাপাশি দলীয় কর্মী ও মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিধায়ক বলেন, “আমাকে জিতিয়ে আনার জন্য কর্মী-কার্যকর্তাদের ধন্যবাদ। মানুষ আমাদের উপর ভরসা রেখেছেন আমি কৃতজ্ঞ।” বিরোধী দল তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, যে সমস্ত তৃণমূল নেতারা মানুষের উপর অত্যাচার করেছে তারা এখন জেলে।
উল্লেখ্য, নির্বাচনী ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে হিংসার খবর আসছিল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দেন রাজনৈতিক রং না দেখে হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার একই কথা শোনা গেল দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখরের গলায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু



