রাজ্যে তিন দফায় পঞ্চায়েত নির্বাচন, ভোট শুরু ১ মে

ভোটের দিন ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৯, ১২:৩২

options
link
রাজ্যে তিন দফায় পঞ্চায়েত নির্বাচন, ভোট শুরু ১ মে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসের ১, ৩ ও ৫ মে পঞ্চায়েত নির্বাচনের আরজি জানিয়েছিল প্রশাসন। সেই আরজিতেই সিলমোহর পড়ল। ১, ৩ ও ৫ মে-ই তিন দফায় হবে পঞ্চায়েত নির্বাচন।

Advertisement

পয়লা মে প্রথম দফায় ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। প্রথম দফার পুনর্নির্বাচনের দিন হবে ৩ ও ৫ মে। ৩ মে দ্বিতীয় দফায় নির্বাচন হবে মুর্শিদাবাদ ও বীরভূমে। ৫ মে তৃতীয় দফায় নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শেষ দুই দফার পুনর্নির্বাচনের ক্ষেত্রে যথাক্রমে ৫ ও ৭ মে’র দিন ধার্য করা হল। ভোট গণনার দিন ৮ মে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সরকারি বাসে উঠে ভাড়া আদায়, সিউড়িতে হাতেনাতে ধৃত নকল কন্ডাক্টর]

গোটা রাজ্যের মোট ২০টি জেলায় হবে পঞ্চায়েত নির্বাচন। যার মধ্যে ৪৮,৬৫৬ টি গ্রাম পঞ্চায়েত, ৯২৭০টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ৮২৫টি। ৫৮,৪৬৭ টি পোলিং স্টেশন থাকবে। ৭৮,৮০০টি পোলিং বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটারের সংখ্যা পাঁচ কোটি চার লক্ষ বলে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। এর পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। ১১ এপ্রিল পর্যন্ত স্ক্রুটিনি করা যাবে এবং ১৬ এপ্রিল নাম প্রত্যাহারের শেষ দিন। আগামী সোমবারই নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।

Advertisement

আজ, শনিবার থেকেই নির্বাচনবিধি জারি হয়ে গেল। নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের কোনও মন্ত্রী কোনও নির্বাচনী আধিকারিককে শমন পাঠাতে পারবেন না। পাশাপাশি কোনও মন্ত্রী পাইলট কার এবং গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন উঠলেই ব্যতিক্রম হতে পারে। এই সময়ের মধ্যে কোনও পঞ্চায়েত এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। এমনকী কোনও নতুন প্রকল্পও চালু করা যাবে না। গোটা রাজ্যেই এই নিয়ম ধার্য থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

এদিকে কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে পঞ্চায়েত ভোট হবে জুন-জুলাই নাগাদ। সেইমতো প্রস্তুতি শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। হঠাৎ করে ভোটের তারিখ মাস খানেক এগিয়ে আসায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তারা। প্রত্যাশিতভাবেই এই সময় ভোটের বিরোধিতা করেছে বিজেপি ও কংগ্রেস। সিপিএম ভোটের প্রস্তাব মেনে নিলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানিয়েছে। কিন্তু এই দাবির তীব্র বিরোধিতা করেছে রাজ্য।

[গ্রাহকদের সুবিধার্থে শনিবার সব ব্যাংক খোলা থাকবে রাত আটটা পর্যন্ত: রিজার্ভ ব্যাংক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.