আর জি কর কাণ্ডের (RG Kar Case) নতুন মামলায় বেঙ্গালুরু থেকে ধৃত পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’র উপর চলল ডিম থেরাপি! শুক্রবার ভোররাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হয়। এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমনাথকে হেলমেট পরিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তা সত্ত্বেও ডিম হামলা থেকে তাঁকে বাঁচানো যায়নি। সোমনাথকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। এদিন ডিম হামলায় আক্রান্ত হয় পুলিশও। এদিন তাঁকে বারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। আগামী ৭ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন:
গত ৯ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি কর কাণ্ডে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, চিকিৎসক-পড়ুয়ার দেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। এরপরই তাঁদের বিরুদ্ধে খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দুই অভিযুক্তই বর্তমানে জামিন পেয়েছেন। যদিও অন্য একটি মামলায় নির্মল এখনও জেলবন্দি রয়েছেন। এতদিন পলাতক ছিলেন সোমনাথ। বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। এরপর শুক্রবার ভোররাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হয়। এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে পেশ করার সময় সোমনাথের উপরে চলে ডিম থেরাপি।
উল্লেখ্য, নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পর বারবার নিজের ঠিকানা বদল করছিলেন সোমনাথ। ধরা পড়ার ভয়ে ফোন নম্বরও বদল করছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন শ্মশানের রিকুইজিশনে সোমনাথের নাম ছিল। আর জি কর কাণ্ডে তাঁর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল
-
‘বিগ বস বাংলা’র ‘কলতলার ঝগড়া’য় তিতিবিরক্ত সুদীপা, ‘ক্যাপ্টেন’ ভরতের কাশ্মীর যোগ নিয়েও খোঁচা!
-
কোচ-প্লেয়ারদের পর ‘নয়নমণি’র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির
-
গঙ্গার ভাঙন-বন্যায় বিপর্যস্ত মালদহ, রিপোর্ট তলব নবান্নের